প্রকাশিত: ১৪:৩৫, ১২ অক্টোবর ২০২৬
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়কের ওপর ফেলে রাখা গাছ সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে চারটি গাড়িতে ডাকাতি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রবিবার (১১ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা ভাদুরিয়া-দাউদপুর সড়কের জামালপুর এলাকায় সড়কের মাঝখানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া চারটি যানবাহন আটকে পড়ে। পরে দুর্বৃত্তরা যানবাহনগুলোতে ভাঙচুর ও লুটপাট চালায়।
তারা জানান, আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল- সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান, একটি প্রাইভেট কার, সবজিবাহী একটি পিকআপ ভ্যান ও মুরগিবাহী একটি গাড়ি। এ ঘটনায় কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।দিনাজপুরের
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, “আমরা ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
