সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক হামলায় দুই প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার রাতের এ হামলায় দুই ভারতীয় নিহত হওয়ার খবর বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমে এসেছে।
আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
বাংলাদেশের আহত দুই প্রবাসী হলেন- কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম।
তাদের পরিচয়ের তথ্য দিয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
The post সৌদির বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশি appeared first on বাংলাধারা.
