মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার তিনি মুজিবনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
The post মুজিবনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও appeared first on Meherpur News.
