
রণবীর কাপুরছবি: Instagram
Published on
:
1 min read
প্রতি বছর নিয়ম করে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ঐতিহ্য মেনে হাজির হন বলিউডের একঝাঁক তারকা। রণবীর কাপুরও রয়েছেন সেই তালিকায়। তবে এ বার তিনি চমকে দিয়েছেন সকলকে। লাল ও সোনালি কাজের ট্র্যাডিশনাল কুর্তা এবং সাদা পায়জামা পরে দেখা গেল রণবীরকে। মঞ্চে উঠেই গান ধরলেন অভিনেতা। গায়িকা হর্ষদীপ কৌরের সঙ্গে রণবীরের আইকনিক গান ‘কবীরা’ গাওয়ার মুহূর্তটি রীতিমতো ভাইরাল।
