দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ায় পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (২০ অক্টোবর) আলজিয়ার্সে পৌঁছালে আলজেরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মহাপরিচালক আবদেল মালেক বুহেড্ডু তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ।
বিজ্ঞাপন
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে প্রতিমন্ত্রী আলজেরিয়ার প্রধানমন্ত্রী এবং দেশটির হাইড্রোকার্বন (জ্বালানি), পররাষ্ট্র এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্য খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
বিজ্ঞাপন
বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে জ্বালানি খাতের সহযোগিতা বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কৃষি ক্ষেত্রে অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফরের মধ্য দিয়ে ঢাকা ও আলজিয়ার্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এমইউ/এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
