আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত এনসিপি কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
এমএমটি
-20261016061008.jpg&w=1440&q=75)