নবমী নিশির বিষাদ নয়, বরং মনোরম আবহাওয়াকে সঙ্গী করে নবমীর দিনটা জমজমাট প্ল্যান করেই ফেলুন। হাওয়া অফিস আশ্বস্ত করছে, পুজোর শেষদিনে আনন্দ উপভোগে বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি। আবার প্যাচপ্যাচে গরমও নয়। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়ায় কিছুটা শীতল আমেজও উপভোগ করতে পারবেন উৎসবপ্রেমী মানুষজন। প্যান্ডেল হপিংয়ের জন্য প্রকৃতির এটুকু দানই তো যথেষ্ট! নবমী, দশমীতে মূলত এমনই থাকবে আবহাওয়া। তবে বেলার দিকে রোদের তীব্রতায় কিছুটা অস্বস্তির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মূলত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া। অস্বস্তির সম্ভাবনা ক্রমশ কমবে। নবমী থেকে দ্বাদশী পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেলার দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে হালকা অস্বস্তি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার পর দারুণ আবহাওয়া।
দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে চলছে ‘রিটার্ন মনসুন’। কর্ণাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাডুতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব কিছুটা থাকলেও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। ফলে শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ মঙ্গলবার, নবমীর দিন থেকে বুধবার, প্রতিমা নিরঞ্জন পর্যন্ত সব জেলায় একইরকম শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। তবে বেলার দিকে কলকাতা সংলগ্ন এলাকায় হালকা অস্বস্তি হতে পারে।
দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মূলত পরিষ্কার আকাশ। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া। অস্বস্তির সম্ভাবনা ক্রমশ কমবে। নবমী থেকে দ্বাদশী পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেলার দিকে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে হালকা অস্বস্তি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার পর দারুণ আবহাওয়া।
কলকাতাতেও প্রধানত পরিষ্কার আকাশ। কখনও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে হালকা অস্বস্তি। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি।
উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া। সকাল এবং সন্ধ্যার পরিবেশ আরামদায়ক। নবমী থেকে একাদশী, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কলকাতাতেও প্রধানত পরিষ্কার আকাশ। কখনও সামান্য সময়ের আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে হালকা অস্বস্তি। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৯৪ শতাংশ।
