Published on
:
2 min read
দুর্গাপুজোর সমস্ত শুভ ফল পেতে দুর্গামূর্তি কোন দিকে স্থাপন করবেন, তার স্পষ্ট নির্দেশ রয়েছে বাস্তুশাস্ত্রে। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সব দেবতার নিজস্ব দিক রয়েছে। সেই দেবতাকে সেই দিকেই স্থাপন করা বিধিসম্মত।
Highlights
বাস্তুশাস্ত্র মতে, দুর্গামূর্তি স্থাপনের শুভ দিক দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ।
পূর্ব দিকে মুখ করে দেবীর আরাধনা করলে বিবেক জাগ্রত হয় বলে বিশ্বাস।
দক্ষিণ দিকে মুখ করে পুজো করলে মানসিক শান্তি লাভ হয় বলে মনে করা হয়।
মণ্ডপ সাজাতে হালকা হলুদ, সবুজ ও গোলাপি রং ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে প্রদীপ জ্বালানো শুভ বলে বাস্তু মতে বিশ্বাস করা হয়।
এই বাস্তু নিয়মগুলি মেনে চললে ইতিবাচক পরিবেশ তৈরি হয় বলে প্রচলিত ধারণা।
দেবী দুর্গাকে স্থাপন করুন দক্ষিণ দিকে। খেয়াল রাখবেন দেবীর আরাধনা করার সময় আমাদের মুখ থাকতে হবে দক্ষিণ বা পূর্ব দিকে। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই নিয়মটি মেনে দেবীর অরাধনা করলে নাকি আরও বেশি মাত্রায় উপকার পাওয়া যায়।
কোন দিকে রাখবেন দুর্গা মূর্তি?
বাস্তু শাস্ত্র অনুসারে বাড়ির যে কোনও জায়গায় দুর্গা মূর্তি স্থাপন করা যায় না। বরং এ ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখা একান্ত প্রয়োজন, তা হলো বাস্তুশাস্ত্র অনুসারে দুর্গার মূর্তি রাখার আদর্শ জায়গা হলো দক্ষিণ-পূর্ব দিক, নয়তো দক্ষিণ দিক। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ি বা মণ্ডপের এই নির্দিষ্ট দিকে দেবীকে স্থাপন করলে পজ়িটিভ শক্তির বিকাশ ঘটে। ফলে হারিয়ে যাওয়া মানসিক শান্তি ফিরে আসতে যেমন সময় লাগে না, তেমনি স্ট্রেস এবং মানসিক অবসাদের প্রকোপ কমে চোখের পলকে।
মণ্ডপে কোন রং?
পূর্ব দিকে মুখ করে দুর্গার আরাধনা করলে তা আমাদের বিবেক জাগ্রত করে। দক্ষিণ দিকে মুখ করে দেবীর পুজো করলে তা আমাদের মানসিক শান্তি প্রদান করে। মণ্ডপে যদি হালকা হলুদ, সবুজ ও গোলাপি রঙের আধিক্য থাকে, তা পজ়িটিভ বাতাবরণ তৈরি করে বলে বাস্তুশাস্ত্রে নির্দেশ রয়েছে।
প্রদীপ রাখবেন কোথায়?
দেবীকে প্রতিষ্ঠা করার পর বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে মাটির প্রদীপ জ্বালাতে হবে এবং সেই প্রদীপ যেন নয় দিন পর্যন্ত জ্বলতে থাকে সেই দিকে নজর রাখতে হবে। এমনটা করলে দেবী জাগ্রত হয়ে ওঠেন বলে বিশ্বাস। ফলে দেবীর আশীর্বাদে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা থাকে না। প্রসঙ্গত, বাড়ির দক্ষিণ-পূর্ব কোণকে বাস্তুশাত্রে ‘বাস্তু জ়োন অব ফায়ার’ বলা হয়ে থাকে। তাই এই স্থানে প্রদীপ জ্বালালে যে কোনও ধরনের বাস্তুদোষ কেটে যায়।
FAQ
প্রশ্ন: বাস্তুশাস্ত্র মতে দুর্গামূর্তি কোন দিকে স্থাপন করা উচিত?
উত্তর: বাস্তুশাস্ত্র মতে, বাড়ি বা মণ্ডপের দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিকে দুর্গামূর্তি স্থাপন করা শুভ বলে মনে করা হয়।
প্রশ্ন: দুর্গাপুজোর সময় কোন দিকে মুখ করে বসবেন?
উত্তর: প্রচলিত বাস্তু বিশ্বাস অনুযায়ী, পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে দেবীর আরাধনা করা যেতে পারে।
প্রশ্ন: দুর্গাপুজোর মণ্ডপ সাজাতে কোন রং শুভ?
উত্তর: বাস্তু মতে, হালকা হলুদ, সবুজ ও গোলাপি রং মণ্ডপে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
প্রশ্ন: বাড়ির কোথায় দুর্গাপুজোর প্রদীপ জ্বালানো উচিত?
উত্তর: বাস্তু বিশ্বাস অনুযায়ী, বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে মাটির প্রদীপ জ্বালানো শুভ।
প্রশ্ন: দুর্গামূর্তি সঠিক দিকে স্থাপন করলে কী উপকার হয় বলে বিশ্বাস করা হয়?
উত্তর: বাস্তু বিশ্বাস অনুযায়ী, সঠিক দিকে দুর্গামূর্তি স্থাপন করলে বাড়িতে ইতিবাচক পরিবেশ ও মানসিক শান্তি বজায় থাকে। তবে এগুলি ধর্মীয় ও প্রচলিত বিশ্বাস, বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত ফল নয়।
