শরণখোলার সোনাতলায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী
শরণখোলা প্রতিনিধি, কবির হোসেন কিবরিয়া প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে বাঘের পায়ের ছাপ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে গ্রামের ভোলা নদীর চর ও ঝোপঝাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক বাসিন্দা। এ ঘটনায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং শুরু করেছে বন বিভাগ ও ভিলেজ রেসপন্স টাইগার টিম (ভিটিআরটি)। পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
ভিটিআরটির টিম লিডার মো. জাকারিয়া হোসাইন সোমবার দুপুরে জানান, সকালে ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তাঁর বাড়ির পেছনে ভোলা নদীর চরের ঝোপের মধ্যে এবং নদীর বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের অবহিত করেন।
খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ অনুসরণ করে বনকর্মীরা নিশ্চিত হন, বাঘটি আবার সুন্দরবনের দিকে চলে গেছে।
ভিটিআরটি টিম লিডার মো. জাকারিয়া হোসাইন জানান, বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য বিপদ এড়াতে সতর্কতার সঙ্গে চলাচলের জন্য মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, “ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল।”
তিনি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় মাইকিংয়ের পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়মিত টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন বিভাগের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক রাখা এবং বাঘের সম্ভাব্য বিচরণ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর চেষ্টা চলছে।
খুলনা বিভাগের আরো খবর
আরও খবর
-
প্রধানমন্ত্রী ও সরকারের কর্মকাণ্ড যেন ম্লান না হয়, সেজন্য পদত্যাগ করছি: ইশরাক
-
শরণখোলার সোনাতলায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী
-
গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি
-
প্রবাসীদের ছেলে-মেয়েকে শিক্ষাবৃত্তি দেবে সরকার, আবেদন শুরু ২৫ অক্টোবর
-
সোনারগাঁয়ে লোকজ ঐতিহ্য দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, প্রশংসা করলেন জামদানি শিল্পের
-
পলাশে নবযোগদানকৃত ১৬ প্রাথমিক শিক্ষককে সংবর্ধনা
-
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যমুনায় চলছে ইলিশ ধরার মহা উৎসব
-
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর: দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য বার্তা
-
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক
-
শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
-
ত্রিশালে এনপিএসের উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি সেলিম ও সম্পাদক ফারুক
-
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি
-
নাজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, অনাস্থা
-
আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন
-
দুর্গাপূজার মধ্যে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতের মানববন্ধন, তীব্র যানজটে ভোগান্তি
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
