চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত আলেম-ওলামা ও নেতৃবৃন্দ।
৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ তালুকদারের সঞ্চালনায় এবং ওয়ার্ড জামায়াতের আমির তৌহিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেন মজলিসের মুফাসসিরিনের সহ-সভাপতি পিরজাদা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। বিশেষ ওয়ায়েজ হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বায়তুশ শরফ মজলিসুল ওলামার মহাসচিব ও স্টেশন রোড জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মামুনুর রশীদ নূরী, দারুল উলুম আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী এবং মাদ্রাসা-ই-আবু হুরায়রার শিক্ষক ও বায়তুল্লাহ রাহাওয়ারপুল জামে মসজিদের খতিব মাওলানা মফিজুল হক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রুমী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের আমির খালেদুর আনোয়ার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনিসুর রহমান চৌধুরী এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ ইলিয়াসসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মাহফিলের শেষপর্যায়ে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
The post চট্টগ্রামে শুলকবহর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত appeared first on Ctgtimes.com.
