যে কাজ করতে মানুষের মাসের পর মাস বা জটিল কোডিং লাগত, এআই মাত্র দুই দিনে সেটি বের করে ফেলার পথ তৈরি করে দেয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে ২২ বছর ধরে লুকিয়ে থাকা দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়েছে।
ক্যালিফ (Calif) এবং উইজ (Wiz)-এর গবেষকরা ওপেনএআই-এর (OpenAI) এআই মডেল ব্যবহার করে পিএইচপি কোডের ভেতরের এই দীর্ঘদিনের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন।
২০০৪ সাল থেকে এই ত্রুটিগুলো পিএইচপিতে ছিল, যা নিরাপত্তা বিশ্লেষকদের কাছে ‘সিকিউরিটি বাই এগজশন’ (Security by exhaustion) হিসেবে পরিচিত ছিল—কারণ এটি কাজে লাগিয়ে আক্রমণ চালানো মানুষের জন্য অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ ছিল।
যে কাজ করতে মানুষের মাসের পর মাস বা জটিল কোডিং লাগত, এআই মাত্র দুই দিনে সেটি বের করে ফেলার পথ তৈরি করে দেয়।
বিশ্বজুড়ে প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট (যেমন—ওয়ার্ডপ্রেস, উইকিপিডিয়া ও বিভিন্ন সরকারি সাইট) পিএইচপি দ্বারা পরিচালিত হওয়ায় বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।
পিএইচপি কর্তৃপক্ষ ইতোমধ্যে এই ত্রুটিগুলোর সমাধান করে নতুন আপডেট সংস্করণ প্রকাশ করেছে। তবে ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, জাপানসহ বাংলাদেশের সরকারি সংস্থাগুলো (যেমন—বিজিডি ই-গভ সার্ট) উচ্চ সতর্কতা জারি করেছে।
