নান্দাইলে গাংগাইল ইউনিয়নের গয়েশপুর পাঁচপাড়া এলাকায় মাদক ও ইয়াবা বিক্রি বন্ধ, চিহ্নিত মাদক কারবারিদের অবিলম্বে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে গয়েশপুর পাঁচপাড়া এলাকায় এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সুমন ও মাকসুদা আক্তার নামে দুই ভাইবোন ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল হেলিম, গিয়াস উদ্দিন, ভুক্তভোগী শামীম মিয়া, পাভেল, সম্রাট ও সাকিব।