আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। অপরদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা দূষণের তালিকায় রয়েছে নবম অবস্থানে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় প্রথম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ৩৭৮। তালিকায় ২০৬ স্কোর নিয়ে দ্বিতীয়তে রয়েছে সিঙ্গাপুর। ২০১ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯২ স্কোর নিয়ে তালিকায় চতুর্থতে রয়েছে ভারতের মুম্বাই। ১৯১ স্কোর নিয়ে তালিকায় পঞ্চমে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। আর নবম অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬৬।
উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সংশ্লিষ্ট সংবাদ: বায়ুদূষণ
১১ অক্টোবর ২০২৬
০৮ অক্টোবর ২০২৬
০৭ অক্টোবর ২০২৬
