হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, কুষ্টিয়া ও ভোলা জেলায় একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৮১ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৭৭ জন মারা গেছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
