নীলফামালীর ডিমলা উপজেলায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবাসহ প্রায় ২২ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পিয়াজিপাড়া শিমুলতলী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল হাবিলদার আলী ওসমানের নেতৃত্বে সীমান্তের প্রধান পিলার ৭৯২/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন সেলিম ঘটনাস্থলে পৌঁছে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা তাঁকে আটক করেন। তল্লাশিতে তাঁর পকেট থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবাসহ অন্যান্য জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম আব্দুর রশিদের ছেলে। তিনি একসময় ইতালিতে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরেন। পরে পশ্চিম ছাতনাই ইউনিয়নে বসতি গড়েন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার দাবিও করেছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট নথি থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বালাপাড়া ৫১ বিজিবির টহল কমান্ডার ওসমান আলী বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
এই বাংলা/এমএস
