পিভি সিন্ধুফেসবুক
Published on
:
1 min read
চলতি মরশুমে সুপার ৭৫০ সিরিজের জাপান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরে ফের এই সিরিজ়েরই ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। প্যারিসে এই টুর্নামেন্টের সেমিফাইনালে অলিম্পিক্সের জোড়া পদক জয়ী সিন্ধু ২১-১০, ২০-২২, ২১-১৬ হারালেন জাপানের হিনা আকেচিকে। তাঁর লক্ষ্য ছিল সিন্ধুকে দীর্ঘক্ষণ র্যালি করিয়ে ক্লান্ত করে দেওয়া। কিন্তু বেশিরভাগ র্যালিতেই জিতেছেন সিন্ধু। তৃতীয় গেমে ৩৮ শটের র্যালিতে জিতেই ম্যাচ নিজের দখলে নেন ভারতের শাটলার। আজ রবিবার খেতাব জয়ে সিন্ধুর সামনে কাঁটা বিশ্বের এক নম্বর কোরিয়ার অ্যান সে ইয়ং। ফাইনালে ওঠার পরে সিন্ধু বলেছেন, ‘নতুন কোচিং টিমের সঙ্গে বোঝাপড়া তৈরি হওয়ার পরেই আমি ছন্দে ফেরার চেষ্টা করছি।’
