চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএসে অনলাইনে আবেদন শুরু হয় গত ১ অক্টোবর। ২২ দিনে এ বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৫ হাজারের বেশি প্রার্থী। এ আবেদনের প্রক্রিয়া শেষ হবে রোববার (২৫ অক্টোবর)। এরপর আর কোনো প্রার্থী আবেদনের সুযোগ পাবেন না।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা শাখার একজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ১৫ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। তাদের অনেকে এখনো আবেদন ফি জমা দেননি। ফলে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
গত ২৪ সেপ্টেম্বর পিএসসির ওয়েবসাইটে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিজ্ঞাপন
তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডিপ্রাপ্তরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন। একই সঙ্গে প্রার্থীদের একাধিক ফরম পূরণ করতেও নিষেধ করা হয়েছে।
প্রার্থীদের বয়স সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
৫১তম বিশেষ বিসিএসে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ্যতা বিডিএস অথবা সমমানের ডিগ্রি।
এএএইচ/বিএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
