বলিউড অভিনেতা ইমরান খান ও তার প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের ১৮ বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১৯ সালে। সম্প্রতি অভিনেত্রী সোহা আলী খানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন অবন্তিকা।
তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত প্রথমে ইমরানই নিয়েছিলেন। অবন্তিকার ভাষায়, “আমি কখনোই এই সিদ্ধান্ত নিতে পারতাম না। সিদ্ধান্তটি ছিল ইমরানের।”
অবন্তিকা বলেন, দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে দুজনই একে অপরের প্রতি কখনো কখনো অন্যায্য আচরণ করেছেন। কোনো একটি বড় ঘটনা নয়, বরং বছরের পর বছর জমে থাকা ছোট ছোট সমস্যাই তাদের দূরে সরিয়ে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে তারা বহুবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
বিচ্ছেদে কিছুটা হতাশ হলেও তাদের একসঙ্গে কাটানো সময়কে সফল বলেই মনে করেন অবন্তিকা। বর্তমানে তাদের মেয়ে ইমারার দায়িত্ব যৌথভাবে পালন করছেন ইমরান ও অবন্তিকা।
