‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদি ইমামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের আয়োজনে ছিল হাকিমপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, দিনাজপুর।
