সংবাদ বিজ্ঞপ্তি · ২৩ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর সিলেটের পাঠানো পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৯টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা কমে ৭০ শতাংশে নেমে আসে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টি হয়নি।
পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৫ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে।
গুগলে আমাদের খবর পেতে
