রাত দিন নিউজ
প্রকাশ : Oct 21, 2026 ইং |অনলাইন সংস্করণ
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।
নির্বাচন পরিচালনা কমিটির ৮ অক্টোবরের সভায় তারিখ নির্ধারণ করা হয়। ১৮ অক্টোবর যৌথসভায় নির্বাচন কমিশনের কাছে চূড়ান্ত ভোটার তালিকাও দেওয়া হয়েছে।
সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের জন্য বর্তমান কমিটির সহযোগিতা প্রত্যাশা করেছে নির্বাচন কমিশন। বিদায়ী সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর ভোটের আশা জানিয়েছেন। নির্বাচন কমিশনের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে প্রস্তুতির কাজ এগোচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- সর্বশেষ
- জনপ্রিয়
