আমতলী(বরগুনা)প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ হোটেল রেস্তেরা হাট বাজারে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় বরগুনার আমতলী উপজেলার৩নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে।আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার
আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট শিল্পপতি মো. মোশাররফ হোসেন হিরু। জনগণ চাইলে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
গত ২৪ সেপ্টেম্বর আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী তাঁর বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন বক্তব্যের
প্রতিবাদ জানান এবং তাঁকে আগামী ৩ নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় মো. খলিলুর রহমান বলেন, “মোশাররফ হোসেন হিরু একজন শিক্ষানুরাগী মানুষ। তিনি জনপ্রতিনিধি হলে এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”নির্বাচনী এলাকার ভোটার মো. মোতালেব হাওলাদার বলেন, “মোশাররফ হোসেন
হিরু এ এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক। রাজনৈতিক বা সরকারি কোনো পদে না থেকেও তিনি মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাঘাট নির্মাণে সহযোগিতা করেছেন। আমরা তাঁকে ৩ নং আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”সংবাদ সম্মেলনে বক্তারা মো. মোশাররফ হোসেন হিরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার এর প্রতিবাদ জানান।
The post জনগণ চাইলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবো:মোশাররফ হোসেন হিরু appeared first on sokalerkhobor24.com.
