শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং চকবাজার থানার আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইদ হাসান মিন্টু এবং চকবাজার থানা যুবদলের সদস্যসচিব মো. নাজু খানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতারা বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের প্রতিটি নাগরিক যাতে উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
আরও পড়ুন
মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করে আসছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং মণ্ডপের নিরাপত্তা রক্ষায় দলীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তারা।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
