স্টাফ রিপোর্টার ॥
শিক্ষকতা পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বানের মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (১১ অক্টোবর) ভোলায় আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষকতার মর্যাদা রক্ষা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।
শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মোঃ সুলাইমান, আবাসিক প্রধান মোঃ রফিকুল ইসলাম, হেফজ বিভাগের মোজাম্মেল হকসহ অন্যন্যরা।