দুর্গাপূজায় সমরজিৎ-প্রিয়াংকার দ্বৈত গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’
দুর্গাপূজা উপলক্ষে ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ। আগামী ১৪ অক্টোবর গানটি বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন সংগীত প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।
বিনোদন ডেস্কদুর্গাপূজা উপলক্ষে দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ।
‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সমরজিতের সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা।
গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর, সংগীতায়োজন ও সংগীত পরিচালনায় রয়েছেন সমরজিৎ রায়।
গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, “সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সংগীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের।
“প্রিয়াংকা বরাবরের মতই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমরা আশাবাদী।”
আগামী ১৪ অক্টোবর আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন সংগীত প্ল্যাটফর্মে প্রকাশ পাবে ‘মায়াবী জ্যোৎস্না রাতে’।
আইটিউনস ও স্পটিফাইয়ের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মেও শোনা যাবে গানটি। একই দিনে সমরজিৎ রায়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটির সংগীতচিত্র।
বাংলাদেশ জার্নাল/এনএম
