মোস্তাফিজুর রহমান আপেল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কোটচাঁদপুর পৌরসভার দুধসরা স্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ইন্সপেক্টর বিধান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাসায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চার নারীসহ পাঁচজনকে আটক করা হয়। ।
আটকৃতরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রাজিয়া (৩৭), চুয়াডাঙ্গার দর্শনা থানার আকুন্দবাড়িয়া গ্রামের তাজ নাহার (৪৫), মহেশপুর উপজেলার মইলবাড়িয়া গ্রামের মাহফুজা (২৭) এবং দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০)।
এবং ঝিকির পোতা(মহেশপুর) গ্রামের জিয়াউর রহমানের ছেলে নাসিম রাজা (২৬) পুলিশের ভাষ্য অনুযায়ী, দুধসরা স্ট্যান্ড এলাকার সানাউল্লাহর একটি বাসা ভাড়া নিয়ে সেখানে তাঁরা পতিতাবৃত্তির কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান।
