পূবালী ব্যাংক পিএলসির এডিসি ও কার্ড বিভাগের তৃতীয় ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং ২০২৬ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এ সময় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম।
