অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট অর্জিত সাফল্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফসল। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের যথাযথ সম্মান, স্বীকৃতি এবং পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন এবং ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তবে বিচারের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিভক্তি নয়, সম্মিলিত প্রচেষ্টাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে পারে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেওয়া হয় এবং বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
