প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)১২-এর মেহেরপুর ক্যাম্প।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফা খাতুন গোবিন্দহুদা গ্রামের মো. হারুনুর রশিদের স্ত্রী।
এসআরবি ১২ সিপিসি ৩ মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার জানান গোপন সংবাদের ভিত্তিতে জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ শরিফাকে হাতেনাতে ধরা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি শরিফা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
