প্রতিমা বির্সজন দিতে গিয়ে পুলিশকর্মীদের মারধর, মহিলা পুলিশকর্মী এবং অস্থায়ী হোমগার্ডদের যৌন হেনস্থার অভিযোগে চার পুজো উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে, দক্ষিণ বন্দর থানা এলাকার গোয়ালিয়র ঘাটের ঘটনা। ধৃতেরা নিজেদের রূপান্তরকামী বলে দাবি করেছেন। তবে পুলিশের দাবি, ধৃতদের দু’জন রূপান্তকামী হলেও বাকি দু’জন এ সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেননি। ওই ঘটনায় জখম পাঁচ পুলিশকর্মী ও অস্থায়ী হোমগার্ডকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তেরা ঘাটে থাকা পুলিশের অস্থায়ী শিবিরও ভাঙচুর করেন বলে অভিযোগ। রাতেই দক্ষিণ বন্দর থানায় সরকারি কাজে বাধাদান, পুলিশকর্মীদের মারধর, যৌন হেনস্থা ও পুলিশ শিবির ভাঙচুরের মামলা রুজু করে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হলে ২৭ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
