প্রকাশিত: ১৪:৩৬, ২৩ অক্টোবর ২০২৬
ভোলা সংবাদদতা || রাইজিংবিডি.কম
বোরহানউদ্দিন থানা
ভোলার বোরহানউদ্দিনে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিশুরা হলো- মোসাম্মৎ মাহা (৮) ও মোসাম্মৎ তানহা আক্তার (৯)।
মাহার বাবার নাম মো. শাহিন এবং তানহার বাবার নাম আব্দুল গনি। তারা দুই জনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মারা যাওয়া শিশুর স্বজনরা জানান, আজ শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরের ঘাটলা থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে তানহার মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুরে খোঁজাখুঁজি করে মাহার মরদেহ উদ্ধার করেন।
