
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
দুর্গাপুরের বেনাচিতি অঞ্চলে ভাড়াবাড়িতে কলসেন্টারের আড়ালে চলছিল প্রতারণা। ওই কলসেন্টার থেকে মোবাইল ফোনের টাওয়ার বসানোর নামে টাকা হাতানো হতো। গ্রাহকরা রাজি হলেই OTP-র মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত এই চক্রের লোকজন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তিন মহিলা-সহ মোট সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মোবাইল, ল্যাপটপ ও সিম কার্ড।
