কালবেলা · general
রাজারহাটে বাগানে জুয়ার আসর, গ্রেপ্তার ৬
১১/১০/২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ধানক্ষেতের মাঝখানে ইউক্যালিপটাস বাগানের ভেতর জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার নাককাটি বাজারের পশ্চিম পাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, টর্চলাইট ও তাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আশরাফুল, হেমন্ত, সাঈদী, জিয়াউর রহমান, খলিলুর রহমান ও গোলাম মোস্তফা মজনু।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নাককাটি বাজারের পশ্চিম পাশে ধানক্ষেতের মাঝখানে অবস্থিত ইউক্যালিপটাস বাগানের ভেতরে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস, নগদ টাকা ও টর্চলাইট উদ্ধার করে পুলিশ।
নির্জন ওই বাগানে জুয়ার আসর বসে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের এ অভিযান পরিচালিত হয় বলে। তবে সেখানে ঠিক কতদিন ধরে জুয়ার আসর চলছিল কিংবা এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗