দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুক্রবার গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস।
শপিং কমপ্লেক্সটির কার্নিভ্যাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক এন রিদম ৫.০ : নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে নিজের দল নগরবাউল নিয়ে মঞ্চে উঠবেন জেমস।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে অনেক দিন পর টিকিট কনসার্ট করছি। আশা করি শ্রোতা-দর্শক নতুন কিছু শুনতে ও দেখতে পাবেন।’
আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে, বিশেষ এই আয়োজনে নগরবাউল ও আর্ক ছাড়াও দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য পারফর্ম করবে।
এ ছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশ নেবেন বলে জানা গেছে। পাশাপাশি একক পরিবেশনাতেও থাকবেন তিনি। একে রাহুলও ওই কনসার্টে পারফর্ম করবেন।
এমএমটি
-20261023060451.jpg&w=1440&q=75)