ময়মনসিংহের গৌরীপুরে পূজামণ্ডপ থেকে প্রতিমা ঘাটে নেয়ার সময় সঞ্জীব চৌহান (৪২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে গৌরীপুর পৌর শহরে মাষ্টারপাড়া মহল্লার ঝলক পূজামÐপে এই ঘটনা ঘটে। নিহত সঞ্জীব চৌহান পৌর শহরের মাস্টারপাড়া মহল্লার শ্যমলাল চৌহানের ছেলে।
স্থানীয় ও পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ‘ঝলক মাস্টারপাড়া’ পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে বিসর্জনের জন্য পূজামÐপ থেকে প্রতিমা ট্রাকে তোলে পাশ^বর্তী রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন অনন্ত সাগর পুকুর ঘাটে নেয়ার প্রস্ততি চলছিল। ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার সময় রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। সঞ্জীব চৌহান হাত দিয়ে ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শীলা চৌহান বলেন, ঘর থেকে বের হওয়ার সময় স্বামী বললো দেবী বিসর্জনে যাবা না। আমি বললাম যাবো। এটাই ছিল তার সাথে শেষ কথা। এরপর রাতে স্বামীর বিদ্যুৎস্পৃষ্টের খবর পাই। আমার দুইটা সন্তান বাবা হারা হয়ে গেলো।
ঝলক মাষ্টাপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব আমাদের ঝলক মাষ্টারপাড়া পূজা কমিটির সদস্য। রাতে মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পূজামÐপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা লোকজনকে দায়ী করে তিনি আরো বলেন মণ্ডপের বিদ্যুতের তার লিকেজ হওয়ার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা যদি তারের লিকেজ চেক করতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
