এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পরিচালনা পর্ষদ।
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (জিএম) পদ থেকে সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী। এ উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন দুই ডিএমডিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পরিচালনা পর্ষদ। সোনালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।
এর আগে ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে পদোন্নতি পেয়ে একই ব্যাংকের ডিএমডি হিসেবে পদায়ন পান মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারী।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
