পুজো মিটতেই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শহরে পথের প্রতিবাদ আবার শুরু হল। যুব কংগ্রেসের ডাকে শনিবার প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবন থেকে মৌলালি পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়েছে। প্রদেশ যুব কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে হওয়া মিছিল থেকে রাজ্যের বিধানসভা ভোট বাতিল, ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম পুনর্বহাল, ধর্মীয় ‘বিদ্বেষ’ ছড়ানোয় অভিযুক্ত সংশ্লিষ্ট বিধায়কদের বিধায়ক পদ খারিজের দাবিও তোলা হয়েছে। মৌলালি মোড়ে হয়েছে পথ অবরোধও। মিছিলে কয়েক জনকে ‘ভূতুড়ে ভোটার’ সাজিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। সৌরভের অভিযোগ, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতাকে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই প্রেক্ষিতে ‘প্রহসনের নির্বাচন’ বাতিল করে রাজ্যে ফের নিরপেক্ষ ভাবে ভোট নিতে হবে বলেও দাবি যুব কংগ্রেস নেতৃত্বের। নির্বাচন কমিশন এবং প্রশাসন নিরপেক্ষ না-হলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেস নেতৃত্ব। জ্ঞানেশের অপসারণ এবং ‘বৈধ’ ভোটারদের তালিকায় ফেরানোর দাবিতে আগামী ৫ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর অভিযানের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি। একই বিষয়ে ফের প্রতিবাদে নামছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আন্দোলনকারী একগুচ্ছ সংগঠনও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
