নিজস্ব প্রতিবেদক:
বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার কৃতি সন্তান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট এন্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান বিজনেস আইকন মফিজুর রহমান।
রাজধানীর বনানী ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবি নজরুল সোসাইটি ও ঢাকা কালচারাল সোসাইটির যৌথ উদ্যোগের বিশেষ অনুষ্ঠান 'মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট'। গতকাল সন্ধ্যায় আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে দেশের ব্যবসা, সংস্কৃতি ও গণমাধ্যম জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল ব্যবসায়ী পরিষদের সভাপতি ও বিটিএমএ প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। কবি নজরুল সোসাইটির সভাপতি ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মোশারফ হোসেন চৌধুরী (রানা চৌধুরী) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট কামরান টি রহমান, গান বাংলা টিভির চেয়ারম্যান ও সোনার বাংলা ইন্সুরেন্সের পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বেসিসের সাবেক সভাপতি আলমাস কবির এবং ডাচ-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন মামুন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের কয়েকজন বিশিষ্ট গুণী ব্যক্তিত্বকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা আহসান হাবিব সেতু, মতিন খান, নাছির খান, নজরুল ইসলাম চৌধুরী এবং সাবিনা ইয়াসমিন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে শেষ হয় এই মেলোডি অব মিউজিক অ্যান্ড অ্যাওয়ার্ড নাইট।
