বগুড়ায় ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার... বিস্তারিত
