কুড়িগ্রামে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শ্রেণিকক্ষে সব ধরনের শিশুর সমান অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে ‘একীভূত শিক্ষা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপের উদ্যোগে কলেজ মোড়ের দি গ্রান্ড এসেম্বলি হলরুমে প্রকল্প ম্যানেজার শফিকুল ইসলামের পরিচালনায় এ কর্মশালায় উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম। এতে চরাঞ্চল ও অবহেলিত এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।