ঢাকার রাস্তায় প্রকাশ্যে চলন্ত গাড়ি থেকে যন্ত্রাংশ চুরি করে দৌড়ে পালিয়ে যাচ্ছে চোরচক্রের সদস্যরা। আশপাশে মানুষ থাকলেও অনেক ক্ষেত্রে কেউ প্রতিবাদ করছেন না, এগিয়েও আসছেন না।
গুলশান-বনানীর মতো অভিজাত এলাকাও এখন গাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগের বাইরে নয়। আজ সন্ধ্যায় গুলশান-১-এর পুলিশ প্লাজার পাশে স্বপ্ন সুপারশপের সামনে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একটি গাড়ি থেকে দুটি মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে চোরেরা বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রশ্ন হলো, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় যদি পাঁচ মিনিটের জন্য গাড়ি রেখে গেলেও মূল্যবান যন্ত্রাংশের নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষ নিরাপদ বোধ করবে কীভাবে?
এসব চুরির ঘটনায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। চোরচক্র শনাক্ত, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, নিয়মিত পুলিশি টহল এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিতে হবে।
এখনই কার্যকর পদক্ষেপ না নিলে রাজধানীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে মানুষের উদ্বেগ আরও বাড়বে। ঢাকাকে নিরাপদ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চাই।
