সংবাদ · সাধারণ
এআই স্প্যাম ঠেকাতে কাজ করছে টিকটক
১২/১০/২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট চেনা, ব্যবহারকারীদের সচেতন করা এবং প্রযুক্তিটির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে একাধিক উদ্যোগ নিয়েছে টিকটক। এ লক্ষ্যে অ্যাপের ভেতরে নতুন লার্নিং হাব চালুর পাশাপাশি এআই ব্যবহার করে স্প্যাম ছড়ানো অ্যাকাউন্ট শনাক্তের কাজও করছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।এআই-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি কনটেন্টের উৎস এবং সত্যতা সম্পর্কে স্বচ্ছতা আনতে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞের সঙ্গে কাজ করছে টিকটক। এর মধ্যে রয়েছে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেনটিসিটি’ (সিটুপিএ) জোটের সঙ্গে সহযোগিতা।অ্যাপেই মিলবে এআই সম্পর্কে তথ্যবাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে টিকটকের নতুন ইন-অ্যাপ এআই হাব। এর মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন রিসোর্স খুঁজে পাবেন।টিকটকে এআই-সম্পর্কিত কোনো শব্দ লিখে সার্চ করলে ফলাফলে হাবটি দেখা যাবে। সেখানে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার কৌশল এবং প্রযুক্তিটি দায়িত্বশীলভাবে ব্যবহারের বিষয়ে তথ্য থাকবে।প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই উদ্যোগ ব্যবহারকারীদের এআই-নির্ভর কনটেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সহায়তা করবে। একই সঙ্গে কনটেন্ট নির্মাতাদের তথ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে।এআই দিয়ে স্প্যাম ছড়ানো ঠেকানোর উদ্যোগএআই ব্যবহার করে যেসব অ্যাকাউন্ট স্প্যাম ছড়ায়, সেগুলোর কনটেন্ট শনাক্ত করতে উন্নত প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নিয়েছে টিকটক। মানুষের আস্থা ও সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন বিষয়কে কেন্দ্র করে তৈরি স্প্যাম প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।প্ল্যাটফর্মটিতে স্প্যাম নিষিদ্ধ করার পাশাপাশি ভুয়া অ্যাকাউন্টও সরিয়ে ফেলা হয়। টিকটকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে।কনটেন্টের উৎস শনাক্তে কাজ করছে টিকটকএআই দিয়ে তৈরি কনটেন্টের স্বচ্ছতা বাড়াতে সিটুপিএর স্টিয়ারিং কমিটিতে যুক্ত হচ্ছে টিকটক। এ ছাড়া প্রতিষ্ঠান ন্যামলি এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সঙ্গে যৌথভাবে একটি গাইডলাইন তৈরি করেছে প্ল্যাটফর্মটি। এতে বিভিন্ন এআই টুল দায়িত্বশীলভাবে ব্যবহারের নির্দেশনা থাকবে।এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তের জন্য টিকটকে কয়েকটি ব্যবস্থাও রয়েছে। এর মধ্যে রয়েছে:কনটেন্টের উৎস-সম্পর্কিত তথ্য ব্যবহার।নির্মাতাদের দেওয়া লেবেল।অদৃশ্য ওয়াটারমার্ক।এ ছাড়া ‘স্মার্ট স্প্লিট’, ‘এআই আউটলাইন’ ও ‘ম্যানেজ টপিক্স’ ফিচারের মাধ্যমে এআই ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা এবং কনটেন্টের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এআই সচেতনতায় বিনিয়োগএআই সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’-এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে টিকটক। এ উদ্যোগে এখন পর্যন্ত ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হওয়া কনটেন্টের উৎস বোঝা, স্প্যাম শনাক্ত করা এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে টিকটক। নতুন লার্নিং হাব ও প্রযুক্তিগত উদ্যোগগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের এ বিষয়ে তথ্য দেওয়া এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
মূল প্রতিবেদনে যান ↗