‘ইছামতীর অতিথি’ বইয়ের প্রচ্ছদ ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতীকী দৃশ্যপট।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
বই এর নাম – ইছামতীর অতিথি
লেখক – সায়ন্তন ঠাকুর
প্রকাশনা সংস্থা – পুনশ্চ
মূল্য – ৪০০ টাকা
বিভূতি-কথা
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি-পর্বের কাহিনি এই উপন্যাস, যার শুরু পানিতর গ্রামে বিভূতির প্রথম বিবাহের সময় থেকে। সেই ঘটনাপ্রবাহ বয়ে গেছে পথের পাঁচালীর প্রকাশের দিন অবধি। আর তার মাঝের বারো বছরের কালখণ্ডে বিধৃত হয়েছে এক কালজয়ী সাহিত্যিকের নিজেকে গড়ে তোলার মর্মস্পর্শী আখ্যান। এ কোনও চিরাচরিত জীবন-উপন্যাস নয়। পরমা প্রকৃতির সঙ্গে সেই নিঃসঙ্গ কথাকারের আখ্যান এবং তাঁর চারপাশের সংসার, মানবিক সম্পর্ক, ব্যথা ও আনন্দের এক অপরূপ জীবনকাব্য তুলে ধরা হয়েছে। সেখানে তিনি আমাদের মতোই সাধারণ মানুষ। যাঁর পিতা অক্ষম অনুরাগে, যাঁর চির-অভাগিনী মা অপরূপ বেদনায় এক শিল্প সৃষ্টি করেন। সেই শিল্পের নামই বিভূতি!
