Published : 11 Oct 2026, 09:00 PM
Updated : 11 Oct 2026, 08:35 PM
খুলনা শহরের ব্যস্ততম এলাকা শহীদ হাদিস পার্কের পাশ ঘেঁষে বাবুখান রোডের মাথায় দাঁড়িয়ে আছে এক রাজকীয় সাদা রঙের ভবন। বাইরে থেকে প্রথম দেখায় যেটিকে অনেকেই ফাঁকা বা পরিত্যক্ত ভেবে ভুল করেন।
কিন্তু কাছে গেলে বদলে যায় সেই ধারণা। আমি যখন সেখানে পৌঁছাই, তখন আশপাশের পরিবেশ ছিল একেবারেই ব্যস্ত শহরের মতো। ভেতরে ঢুকতেই দেখা যায় মানুষের উপস্থিতি আর নিয়মিত কার্যক্রম চলছে সেখানে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরে থেকে ভবনটিকে অনেকেই রহস্যময় বা পরিত্যক্ত মনে করেন। কিন্তু বাস্তবতা হলো, এটি এখন নগর স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এই স্থাপনাটির ইতিহাসও বেশ পুরোনো। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একসময় এটি ছিল খুলনার জমিদার মহেন্দ্র ঘোষের বাড়ি।
খুলনার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে তার ভূমিকার কথাও শোনা যায় স্থানীয়দের মুখে।
তবে সময়ের পরিবর্তনে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ভবনটি নতুন রূপে ব্যবহৃত হচ্ছে।
এটি শুধু একটি পুরোনো জমিদার বাড়ি নয়, বরং খুলনার ইতিহাস ও বর্তমানের এক মিলনস্থল।
প্রতিবেদকের বয়স: ১৫। জেলা: খুলনা।
