সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ধর্মপাশা থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিগজান গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. আজিবুর রহমান (৩০) ও আব্দুল লতিফের ছেলে মো. জয়নাল (২৫)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
