পড়ুয়াদের নিরাপত্তায় অভিনব উদ্যোগ সুরাটের বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ও মেয়েদের হস্টেলে বসানো হয়েছে ৩৮৮টি বিশেষ ধরনের সিলিং ফ্যান। এর মধ্যে মেয়েদের হস্টেলে ১৭০টি এবং ছেলেদের হস্টেলে ২১৮টি ফ্যান লাগানো হয়েছে। দেখতে সাধারণ সিলিং ফ্যানের মতো হলেও এগুলির গোড়ায় রয়েছে বিশেষ স্প্রিং মেকানিজম। ১০ কেজির বেশি ওজন পড়লে স্প্রিং খুলে ফ্যানটি নীচে নেমে আসবে এবং একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। কী ভাবে কাজ করবে এই বিশেষ ফ্যান? জানুন বিস্তারিত Ei Samay-এর প্রতিবেদনে।
