বগুড়ার গাবতলী উপজেলার মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়ে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের (এসএসএস) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তরুণীহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী, গাবতলী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. আর. ইসলাম রিপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ মণ্ডল, স্থানীয় ঠিকাদার মো. খলিলুর রহমান, মহিষাবান ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-কর্মচারী ও অন্যান্য অতিথিরা।
বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা প্রয়োজন।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণের এ উদ্যোগ পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে।
The post গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ appeared first on ভোরের চেতনা.
