চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শামসুল ইসলাম হেলাল।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বণিকপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজার আয়োজক, ভক্ত ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সবার সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় শামসুল ইসলাম হেলাল ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করবেন।
স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এ উদ্যোগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
The post বাঁশখালীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা appeared first on ভোরের চেতনা.
