October 18, 2026, 10:29 pm
ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত
Reporter Name
- Update Time : Sunday, October 18, 2026
- 10 Time View
স্বাস্থ্য ডেস্ক: রাজধানীর ধানমন্ডির অ্যাপোলো ক্লিনিকে ক্যানসারসহ আধুনিক চিকিৎসাপদ্ধতির ওপর একটি আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন বা সিএমই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল এবং ঢাকার অ্যাপোলো ক্লিনিক যৌথভাবে এই বিশেষ স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশ জন মেডিকেল শিক্ষার্থী, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক ও ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে ব্রেস্ট ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এরপর আয়োজিত বিভিন্ন বৈজ্ঞানিক সেশনে মেডিকেল অনকোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনি এবং ব্রেস্ট অনকোলজি সার্জারি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞরা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং চিকিৎসকদের সাথে তাদের অর্জিত অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ দুটি সেশনের মধ্যে একটিতে কেমোথেরাপির বাইরে ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির গুরুত্ব তুলে ধরা হয়। অন্য সেশনে ব্রেস্ট ক্যানসার ব্যবস্থাপনার পরিবর্তনশীল ধারা নিয়ে গভীর পর্যালোচনা করা হয়। এই আয়োজনের মাধ্যমে জেএমআই স্পেশালাইজড হসপিটাল এবং ভারতীয় অ্যাপোলো হাসপাতালের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন আয়োজকেরা।
আয়োজক কতৃপক্ষ জানান, দেশের মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে ধানমন্ডির এই প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে এই ক্লিনিকে ত্রিশ হাজারের বেশি বহির্বিভাগের রোগী সেবা পেয়েছেন এবং সফলভাবে বহু জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমাতে এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে।
More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com


