সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর সাদুল্লাপুর উপজেলায় মোট ১১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
The post সাদুল্লাপুরে ১১১ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি, আইনশৃঙ্খলা কমিটির সভা appeared first on ভোরের চেতনা.
